দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারদিনের টেস্টের প্রথম দিনেই ফলোঅনের শঙ্কা পড়েছে সফরকারী জিম্বাবুয়ে। ৯ উইকেটে ৩০৯ রানে দক্ষিণ আফ্রিকা ইনিংস ঘোষণার করে দক্ষিণ আফ্রিকা। এরপর জিম্বাবুয়েকে প্রায় কাবু করে ফেলেছে প্রোটিয়া পেসাররা। দলটি ৩০ রানেই হারিয়েছে ৪ উইকেট।
টস জিতে ব্যাট করে প্রথম দুই সেশনে ৪ উইকেটের বিনিময়ে দক্ষিণ আফ্রিকা করে ২৫১ রান। তবে তৃতীয় সেশনে ৮৮ রানে সাজঘরে ফেরে ৯জন। এর মাঝে ৯ উইকেটে ৩০৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এইডেন মারক্রাম ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে বিদায় নিয়েছেন ১২৫ রানে। বাকি ব্যাটসম্যানদের মধ্যে এবি ডি ভিলিয়ার্স করেন ৫৩ রান।
জবাবে খেলতে নেমে মর্নে মরকেলের বিধ্বংসী বোলিংয়ে শুরুর ওভারেই ওপেনার হ্যামিল্টন মাসাকাদজাকে এলবিডাব্লিউ করান মরকেল। একে একে ১৪ রানে বিদায় নেন বাকি তিনজন। ক্রিজে আছেন কাইল জার্ভিস (৪) ও রায়ান বার্ল (১৫)। মরকেল ৭ ওভারে ২০ রান দিয়ে একাই নেন ৩ উইকেট। একটি নেন ভারনন ফিল্যান্ডার। ফলোঅন এড়াতে ১৬০ রান তুলতে হবে জিম্বাবুয়েকে।
ইত্তেফাক/কেআই
