জেমসক্লিপে মিলবে রেকিট বেনকিজারের পণ্য

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৫:৫২
ই-জেনারেশন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বি-টু-বি ই-কমার্স প্ল্যাটফর্ম জেমসক্লিপ ডটকমে (www.gemsclip.com) রেকিট বেনকিজার বাংলাদেশের গৃহস্থালিসামগ্রী এবং টয়লেট্রিজ পণ্যসমূহ পাওয়া যাবে। এ নিয়ে মার্কেটিং এবং ম্যানুফাকচারিং কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ (আর-বি বাংলাদেশ) লিমিটেড ও জেমসক্লিপ ডটকমের মধ্যে এক চুক্তি সই হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেমসক্লিপ।
 
জেমসক্লিপের সিইও মো: মনোয়ার হোসেন খান, রেকিট বেনকিজার বাংলাদেশের হেড অফ সেলস মো: রেদোয়ানুল ইসলাম, ট্রেড ক্যাটাগরি ম্যানেজার আরমান সালাম এবং কী অ্যাকাউণ্ট ম্যানেজার, ই-কমার্স, সৌরভ চ্যাটার্জি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
জেমসক্লিপ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই চুক্তির আওতায় জেমসক্লিপের গ্রাহকরা একটিমাত্র ক্লিকের মাধ্যমে সরাসরি রেকিট বেনকিজার বাংলাদেশ অনুমোদিত গৃহস্থালিসামগ্রী এবং টয়লেট্রিজ পণ্যসমূহ ক্রয় করতে সক্ষম হবে।
 
ইত্তেফাক/ইএইচএম