বিএএফ শাহীন কলেজে শেখ কামাল মেমোরিয়াল স্কলারশিপ চালু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:১৪
বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে শেখ কামাল মেমোরিয়াল স্কলারশিপ চালু করেছে প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স শাহিন্স অ্যাসোসিয়েশন, ঢাকা (ইএসএডি)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী ছিলেন।
 
সোমবার এই স্কলারশিপের চেক এয়ার চিফ মার্শাল আবু এসরারের হাতে তুলে দেন ইএসএডি প্রেসিডেন্ট জিয়া শামসি, কাইয়ুম রেজা চৌধুরী, সাবেক ফুটবলার ও বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনও দোহা টেক প্রেসিডেন্ট একেএম শামসুদ্দোহা। তারা শেখ কামালের সহপাঠী ছিলেন। 
 
এই উপলক্ষে বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও ইউনিভার্সিটি অব এশিয়া অ্যান্ড প্যাসিফিকের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরীকে যথাক্রমে খেলাধুলা ও শিক্ষার জন্য স্বর্ণপদক দেয়া হয়।
 
ইত্তেফাক/সাব্বির