লোকাল বাসে যাত্রী তারা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ২১:০৭
আনোয়ার হোসেনের পরিচালনায় হয়েছে ছয় পর্বের ধারাবাহিক নাটক লোকাল বাস। সম্প্রতি একটি লোকাল বাসে করে পুরো ঢাকা শহর ঘুরে ঘুরে শুটিং করা হয় এ নাটকটির। 
 
নাটকটির প্রসঙ্গে নির্মাতা আনোয়ার হোসেন জানান, আমি প্রায়ই শুটিংয়ের কাজে উত্তরায় যাতায়াত করতাম সিএনজিতে। কিন্তু ইদানীং যাতায়াতের মাধ্যম হিসেবে বেছে নিয়েছি লোকাল বাস। আসা যাওয়ার পথে যাত্রীদের ও গাড়ির ড্রাইভার এবং হেল্পারদের আচার আচরণ লক্ষ্য করি। অনেক সময় যাত্রীরা বাসের স্টাফদের সাথে খারাপ ব্যবহার করেন। আবার কখনো স্টাফরা যাত্রীদের সাথে। চলতি পথে নানান রকমের লোক গাড়িতে উঠা নামা করেন। এই প্রত্যেকটি চরিত্রকে আমি আমার এই নাটকে স্থান দেয়ার চেষ্টা করেছি। আমি মনে করি প্রত্যেকটি লোকাল বাসের মালিকদের মাঝে মধ্যে বাসে উঠে দেখা দরকার দৈনন্দিন ঘটনাগুলো। তাহলে বুঝতে পারবেন যাত্রী এবং স্টাফদের কত কি ঝামেলা পোহাতে হয়। আর এ সকল বিষয় চিন্তা করেই নাটকটি নির্মাণ করি। আশাকরি দর্শক খুবই মজা পাবেন। 
 
সিডি চয়েজ মিউজিকের ব্যানারে নির্মিত এ ধারাবাহিকটি খুব শিগগিরি ইউটিউবে প্রচারে আসবে বলে নির্মাতা জানিয়েছেন। নাটকে অভিনয় করেছেন ফারুক আহমেদ, শবনম পারভিন, বড়দা মিঠু, মিলন ভট্ট, অপু, তন্নি, হুমায়ুন কাবেরী, রেশমী রেশমাসহ আরও অনেকে। 
 
ইত্তেফাক/ রেজা