অনলাইন নিউজ পোর্টাল 'অমৃতবাজার পত্রিকা'র রাবি প্রতিনিধি শিহাবুল ইসলামকে সভাপতি এবং 'দৈনিক খোলাকাগজ' ও 'দৈনিক রাজশাহী'র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আলী ইউনুস হৃদয়কে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহীর কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সদ্য সাবেক সভাপতি কায়কোবাদ খান।
২০১৮-১৯ সালের জন্য গঠিত এ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি-১ ফারুক খান (সংবাদ প্রতিদিন), সহসভাপতি-২ রাইসা জান্নাত, সহসভাপতি-৩ অধরা মাধুরী পরমা, সহসভাপতি-৪ মাহফুজ মুন্না (দৈনিক রাজবার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা নুর (বাংলাদেশ প্রতিদিন), কোষাধ্যক্ষ হাসান মাহমুদ (দৈনিক প্রকৃতির সংবাদ), সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম (দৈনিক সংবাদ), সহসাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক আরাফাত রহমান (ডেইলি স্টার), প্রচার সম্পাদক আহমেদ ফরিদ (আলোকিত সময়), সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম), ক্রীড়া সম্পাদক মমিনুর মমিন (রেডিও পদ্মা), সংস্কৃতি বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়াজিম ইসলাম পলাশ (রেডিও পদ্মা), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক উজ্জ্বল হোসেন (রেডিও পদ্মা), আপ্যায়ন বিষয়ক সম্পাদক খুর্শিদ রাজীব, কার্যনির্বাহী সদস্য অন্তর রায় প্রণব (ফটো সাংবাদিক), ও সায়মন জাহিদ (ভোরের সূর্য)।
এদিকে নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাবি উপাচার্য, উপ-উপাচার্য, ছাত্র উপদেষ্টা, জনসংযোগ দপ্তরের প্রশাসক, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে), রাবি সাংবাদিক সমিতি (রাবিসাস), রাবি প্রেসক্লাব, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি, রাবি শাখা ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্রমৈত্রী, রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।
ইত্তেফাক/জামান
