হাটহাজারীতে চোলাই মদ উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:৪৭
চট্টগ্রামের হাটহাজারীতে ৬০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. নাছির (৩৬) নামে এক ব্যক্তিকে  আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় হাটহাজারী পৌর এলাকার পূর্ব আলমপুর মীরেরখীল হাফিজ কোম্পানির বাড়ির মণির আহমদের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। তিনি মীরেরখীল গুন্নী বাড়ির মৃত মুছা মিয়ার পুত্র। 
 
অভিযান পরিচালনাকারী থানার এসআই খোরশেদুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কামরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স নিয়ে নাছিরকে হাফিজ কোম্পানির বাড়ির মণির আহমদের ভাড়া বাসা থেকে আটক করি। তিনি পরিবার নিয়ে ওই বাসায় বসবাস করতেন। এ সময় খাটের নিচ থেকে ৬০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
 
ইত্তেফাক/ইউবি