মুখ্য সচিব হচ্ছেন নজিবুর রহমান

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৫
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমানকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব করা হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর বর্তমান মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর মেয়াদ শেষে নজিবুর রহমানকে মূখ্য সচিবের দয়িত্ব দেয়া হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ নিয়োগে অনুমোদন দিয়েছেন বলে সরকারের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
 
১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এক সময় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর একান্ত (পিএস) সচিবের দায়িত্বও পালন করেছেন।
 
১৯৬০ সালে সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করা এই সরকারি কর্মকর্তা লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যাবেন।
 
ইত্তেফাক/ইউবি