তিন’শ কোটির ক্লাবে ‘টাইগার জিন্দা হ্যায়’

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৫:২৯
বলিউডের টাইগার খ্যাত সালমান খান ও লাস্যময়ী নায়িকা ক্যাটরিনা কাইফ অভিনীত ‘‌টাইগার জিন্দা হ্যায়' মুক্তির প্রথম সপ্তাহেই ব্যবধানে ৩০০ কোটির ক্লাবে পৌঁছে গেছে। দেড়শ কোটি বাজেটে নির্মিত ছবিটি গত ২২ ডিসেম্বর ৫ হাজার ৭০০ স্ক্রিনে মুক্তি পায়। 
 
এর আগে, মাত্র তিন দিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে নিজেদের অভিনীত আগের ছবিগুলোর সব রেকর্ড ভেঙে দেন বলিউডের এই হিট জুটি।
ভারতীয় পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, সারাবিশ্ব মিলিয়ে ছবিটির মোট আয় ৩০২ কোটি সাত লাখ রুপি। এর মধ্যে ভারতে ছবিটি আয় করেছে ২৪৪ কোটি ৩৮ লাখ রুপি।  
 
 
 
কবির খান পরিচালিত ২০১২ সালের মুক্তিপ্রাপ্ত ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। যশরাজ ফিল্মস প্রযোজিত ও আলি আব্বাস জাফর পরিচালিত ছবিতে সালমানের বিপরীতে রয়েছেন তার সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ। বড়দিনের টাইগার ঝড় কোথায় গিয়ে থামে সেটিই এখন দেখার বিষয়।
 
ইত্তেফাক/রেজা