৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দুইশো নম্বরের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ সংখ্যক পরীক্ষার্থী এই প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
এই পরীক্ষাকে কেন্দ্র করে বিশেষ সতর্কতা অবলম্বন করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মেটাল ডিটেক্টরে সার্চ করে পরীক্ষার্থীদের হলে প্রবশে করতে দেয়া হয়। নারী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশে সহায়তায় করে নারী পুলিশ সদস্য। তবে এবার প্রশ্নফাঁসের কোন খবর পাওয়া যায়নি।
পরীক্ষার হলে মোবাইল ফোন, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক, ক্যালকুলেটর এবং ব্যাগ নিষিদ্ধ ছিল। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/ইউবি
