মাহিয়া মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৭:১০
শুটিং হয়েছে নেপালে। তাপমাত্রা ছিল মাইনাস আট ডিগ্রি। এ ধরণের প্রতিকূল পরিবেশে লোকাল নেপালিদেরও নাকী শুটিং করতে অনেকবার ভাবতে হয় । সেখানে কীনা সব প্রতিকূর পরিবেশ ডিঙ্গিয়ে শুটিং করে এসছেন নির্মাতা সৈকত নাসিরের টিম। গানের শুটিং ছিল । গানের শিরোনাম ‘মাহিয়া’। এবার যখন টানা হচ্ছে সারা বছরের  গানের সালতামামি। সারা বছর গানের কোন ভিডিওটি দর্শক বেশি গ্রহণ করেছেন কিংবা কোন গান নিয়ে দর্শক শ্রোতাদের মাঝে আলোচনা হয়েছে এই নিয়েই হচ্ছে আলোচনা। ঠিক এমন সময়ে প্রকাশ করা হলো মাহিয়া গানের ভিডিও। 
 
কলকাতার গীতিকার প্রসেনের কথায় ও অম্লানের সূরে  গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের গায়ক ফাহিম ইসলাম ও তার সঙ্গে কলকাতার গায়িকা মধুবান্তী বাগচী। গাওয়ার পাশাপাশি গানটির মিউজিক মডেল হয়েছেন গায়ক নিজেই এবং সঙ্গে আছেন রাকা বিশ্বাস। ডেডলাইন এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।  
IMG0
মাহিয়া গানটি প্রসঙ্গে গায়ক ও মডেল ফাহিম বলেন,  বছরের একেবারে শেষে  মাহিয়া হচ্ছে ধামাকা। এটি আমার অনেক প্রিয় একটি গান। গানের সঙ্গে মিল রেখে নেপালের মনোরম লোকেশনে ভিডিও শুটিং করা হয়েছে। অনেক কষ্ঠ করেই ওখানে শুটিং করেছি আমরা। দর্শক শ্রোতাদের ভালো একটি গান উপহার দেবো এ প্রচেষ্ঠা থেকেই কষ্ঠকে কষ্ঠ মনে করিনি। এ মাহিয়া দিয়েই বছরের একেবারে শেষ এবং নতুন বছর শুরু হচ্ছে। আশা করি গানটি কারও খারাপ লাগবেনা। হাবিবের কোরিওগ্রােতে ভিডিওটি নির্মাণ করেছেন নির্মাতা সৈকত নাসির ও তার টিম। এমন সুন্দর একটি ভিডিও নির্মাণ করে দেয়ার জন্য নাসির ভাইকেও ধন্যবাদ। 
 
উল্লেখ্য, এ বছর ডেডলাইন এন্টারটেইনমেন্টর ব্যানারে 'বাংলা ড্যান্স' শিরোনামে বিগবাজেটের আরও একটি গান  প্রকাশ হয় ফাহিমের। 
 
 
ইত্তেফাক/রেজা