বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে উপদেষ্টা কমিটির সভা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৫
 
বেনাপোল স্থলবন্দরের উন্নয়ন ও গতিশীলতার নিমিত্তে  গঠিত উপদেষ্টা কমিটির অষ্টম সভা শুক্রবার বিকালে বেনাপোল স্থলবন্দরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপদেষ্টা কমিটির সভায় সভাপতিত্ব করেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। 
 
সভায় বন্দর ব্যবহারকারী সকল সংগঠনসহ ব্যবসায়ী, রাজনীতিবীদ, সরকারি কর্মকর্তা কর্মচারী ও  ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 
 
এ সময় সভায় উপস্থিত ছিলেন যশোর -১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, বাংলাদেশ স্থলবন্দরের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, জাতীয় রাজস্ব বোর্ডের মেম্বার (প্রশাসন) লুৎফর রহমান, স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব হাবিবুর রহমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সাফায়েত হোসেন, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিওয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক,  যশোরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল, বেনাপোল পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, ৪৯ বিজিবির ব্যাটালিয়ন কমার্ন্ডার লে. কর্নেল আরিফুল হক, বন্দর পরিচালক আমিনুল ইসলাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মহাসিন মিলন প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি