শতবর্ষী আলমডাঙ্গা পাইলট হাই স্কুলে প্রাক্তন ছাত্রদের মিলনমেলা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৭, ২২:১০

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শতবর্ষীয় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের ৭ম মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টায় প্রাক্তন ছাত্ররা শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করেন। সব বয়সের ছাত্ররা এ র‌্যালিতে অংশগ্রহণ করেন। এসব ছাত্রদের অনেকেই বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।

জানা গেছে. বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন সময় ১৯১৪ সালে আলমডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এরমধ্যে বিদ্যালয়টি শতবছর পূর্ণ করেছে। দেশ-বিদেশের মাটিতে দক্ষতার পরিচয় দিচ্ছেন বিদ্যালয়টির প্রাক্তন ছাত্ররা। গত ২০০৮ সালে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রতিবছর মিলনমেলা অনুষ্ঠানের ধারনা আসে।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরবর্তীতে প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক ভাষা সৈনিক শহিদুল্লাহ ওল্টু, সহকারী শিক্ষক আফিল উদ্দিন, আহসানুল হক কাইছার, মুক্তিযোদ্ধা শাফায়েতুল ইসলাম, মীর আব্দুল হামিদ চৌধুরী মিলনমেলার ধারণা বাস্তবায়নের উদ্যেগ নেন। সেই থেকে প্রতিবছর জাকজমকপূর্ণভাবে প্রাক্তন ছাত্রদের মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে।

ইত্তেফাক/নূহু