ফেনির সোনাগাজিতে মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির শ্লীলতাহানি ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুতশাস্তির দাবিতে মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।
শুক্রবার সকাল ১০টায় শহরের প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: পহেলা বৈশাখে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই
মানববন্ধনে বক্তব্য রাখেন আরাফাত হোসেন, তৌহিদুল ইসলাম ফাহিম,আলামিন সোহেল,মাইশা কবির, সোহান প্রমুখ। বক্তারা অবিলম্বে নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইত্তেফাক/এমআরএম
