আগামী মৌসুমে তারকা খেলোয়াড় দলে ভেড়াবে ম্যান ইউ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৫:২৮
আগামী মৌসুমে যেকোন একজন তারকা খেলোয়াড়কে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছেন ম্যানেচস্টার ইউনাইটেড বস হোসে মরিনহো। আর সেজন্য বড় অঙ্কের অর্থ ব্যয় করার পরিকল্পনা করছে ইংলিশ জায়ান্টরা। অ্যাথলেটিকো মাদ্রিদ তারকা এন্টোনিও গ্রিজম্যানের সাথে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনার আভাস ইতোমধ্যেই পাওয়া গেছে।
 
প্রিমিয়ার লীগে বর্তমানে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে ইতোমধ্যেই ইউনাইটেড প্রায় শিরোপা দৌড় থেকে ছিটকে পড়েছে। দলের এই সামগ্রিক ব্যর্থতায় মরিনহো বরাবরই ফ্রি ট্রান্সফার মার্কেটে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হওয়ায় ক্লাবের প্রতি অভিযোগ করে আসছিলেন।
 
পর্তুগীজ এই কোচ সবসময়ই ইউনাইটেডের জন্য ভারসাম্যপূর্ণ একটি দলের আহবান জানিয়েছেন। যদিও ২০১৬ সালের মে মাসে ওল্ড ট্রাফোর্ডে লুইস ফন গালের স্থলাভিষিক্ত হবার পর থেকে পল পগবা, রোমেলু লুকাকু, নেমানজা মাটিচ, ভিক্টর লিন্ডেলফ, এরিক বেইলি, হেনরিক মাখিটারিয়ান ও জ্লাতান ইব্রাহিমোভিচের মত তারকাদের দলে ভিড়িয়ে দলকে গোছানোর চেষ্টা করেছেন মরিনহো।
 
ইত্তেফাক/এমআর