নালিতাবাড়ীতে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৭
 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী তোয়লকুঁচি গ্রামে রাস্তা নির্মাণের কাজ করতে গিয়ে জুলহাস উদ্দিন (৫১) নামের এক শ্রমিক সর্দার প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। আজ শনিবার সকালের দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোড়াগাও ইউনিয়নের ধোপাকুড়া গ্রামের শ্রমিক জুলহাস উদ্দিন অন্যান্য শ্রমিকদের সাথে কাজে যোগদান করেন। নতুন রাস্তাটি এলাকার জনৈক আনসার আলীর জমির উপর দিয়ে যাওয়ায় তিনি বাধা প্রদান করেন। এ নিয়ে শ্রমিকদের সাথে জমির মালিক সাথে বাদানুবাদ হয়। এক একপর্যায় আনসার গংরা বাঁশের লাঠি দিয়ে জুলহাস উদ্দিনকে গুরুতর আহত করেন এবং এতে তিনি মারা যান।
 
নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে সাইফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে ও মামলার জন্য প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান