ঢাকায় বিসিআই শিল্প মেলা মার্চে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ১৬:৫৬
দেশীয় সব ধরনের শিল্প উপস্থাপন করার লক্ষে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আগামী ২৯ থেকে ৩১ মার্চ তিন দিনব্যাপী ‘বিসিআই শিল্পমেলা-২০১৮’আয়োজন করবে। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় এই মেলা অনুষ্ঠিত হবে।
 
শনিবার বিসিআইয়ের ৩১তম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ তথ্য জানান। 
 
তিনি বলেন, বিসিআই মেলায় দেশীয় সব শিল্পকে উপস্থাপন করা হবে এবং সকল খাতের প্রতিনিধিত্ব থাকবে। মেলা সফল করতে বিসিআইয়ের সকল সদস্যকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের অনুরোধ জানান তিনি।
 
সভায় বিসিআই জ্যেষ্ঠ সহসভাপতি রঞ্জন চৌধুরী, সহসভাপতি জাহাঙ্গীর আলমসহ বিসিআইয়ের সকল পরিচালক এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বিসিআই সভাপতি সংগঠনের ২০১৬-১৭ সালের কর্মকাণ্ডের সার সংক্ষেপ উপস্থাপন করেন।বাসস
 
ইত্তেফাক/ইউবি