বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪ ব্যাচের কমিটি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২১:০১
 
বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৪তম ব্যাচের নব গঠিত কমিটির সাধারন সভা শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের মেঘনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 
 
সভায় কর্মকর্তারা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ৩৪ ব্যাচের কমিটি গঠন করে। কমিটিতে আবদুল্লাহ আল মাহফুজ পুলক সভাপতি ও কামরুল হাসান সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে। নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।  বিজ্ঞপ্তি
 
ইত্তেফাক/ইউবি