৫ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় বিএনপি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৭, ২১:৩৭
২০১৪ সালের ‘একদলীয়’ নির্বাচনের বর্ষপূর্তি পালনে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বিএনপি। এজন্য অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেয়া হয়েছে।
 
শনিবার সন্ধ্যায় বেইলি রোডে রোভার গালর্স গাইড হাউজ মিলনায়তনে জাসাস এর ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় দলের এই সিদ্ধান্তের কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 
 
রিজভী বলেন, ‘আগামী ৫ জানুয়ারি আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার কর্মসূচি নিয়েছি। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠিও দিয়েছি। ওইদিন গণতন্ত্রকে হরণ করা হয়েছিল। সেই দিবসটিতে সমাবেশ করে আমরা এর প্রতিবাদ জানাব। 
 
সংগঠনের সভাপতি অধ্যাপক মামুন আহমেদর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার, কবি আবদুল হাই শিকদার, রেজাবুদ্দৌলা চৌধুরী, জাসাসের সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/ইউবি