'নৌকায় ভোট দিয়ে মানুষ কখনোই ঠকেনি': অ্যাড. আফজাল

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ০০:৩৪

নৌকা বিজয়ী হলে মানুষ বিজয়ী হয়। বাঙালির সব অর্জনের পেছনে রয়েছে নৌকা। বঙ্গবন্ধুর নৌকা আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছে। আবার শেখ হাসিনার নেতৃত্বে  এই নৌকা আমাদের  উন্নত সম্মৃদ্ধ বাংলাদেশ দিয়েছে। নৌকায় ভোট দিয়ে মানুষ কখনোই ঠকেনি।
IMG0
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন আজ পটুয়াখালী উপজেলার কমলাপুর ইউনিয়নে গণসংযোগকালে বেশ কয়েকটি  পথসভায় এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ আজ ভালো  আছে, শান্তিতে আছে।

বিএনপি জামায়াত বিশৃংখলা সৃষ্টি করে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। এজন্য  ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তির কাছে যে কোন ষড়যন্ত্র পরাস্ত হতে বাধ্য।
বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও নৌকার প্রশ্নে আওয়ামী লীগের নেতা-কর্মী  এক ও অভিন্ন।

পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট গোলাম সরোয়ার, মিজানুর রহমান টমাস, মশিউর রহমান, মোশাররফ হোসেন প্রমুখ।

ইত্তেফাক/নূহু