রাজধানীর ওয়ারীতে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো, স্বপন, শাহ আলম ও আমির হোসেন।
ওয়ারী থানার এসআই সবুজ আলী বলেন, শনিাবার রাত দেড়টার দিকে টিকাটুলির কে এম দাস লেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ডাকাতদল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়লে স্বপন ও শাহ আলমের পায়ে গুলি লাগে।
তাদেরকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনটি ছুরি উদ্ধার করা হয়।
ইত্তেফাক/এএম।
