অ্যাডভোকেট দিলীপ কুমার মিস্ত্রীকে সভাপতি এবং পান্না পশারীকে সাধারণ সম্পাদক করে খুলনার বটিয়াঘাটা উপজেলা জাতীয় পার্টির (জেপির) ৪১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বটিয়াঘাটা উপজেলার খইয়াতলা বাজারে এক সভায় এ কমিটি গঠন করা হয়েছে। সভায় জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথির বক্তৃতায় জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন বলেন, দক্ষিণ-পশ্চিম অ লের ২২টি জেলার উন্নয়নের চাবিকাঠি পদ্মা সেতু আজ দৃশ্যমান হয়েছে শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে। তিনি এই উন্নয়নের গতিধারাকে সমুন্নত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
বক্তৃতা দেন খুলনা জেলা জেপির সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন হাওলাদার, জেলা সাংগঠনিক সম্পাদক এস এম আবু জাফর, অ্যাডভোকেট দিলীপ কুমার মিস্ত্রী, গোবিন্দদাস বিশ্বাস, মো. হারুন অর রশিদ, পান্না পশারী, মুক্তা পশারী, অর্পনা মণ্ডল, রতিন্দ্রনাথ রায়, রাজিব হিরা প্রমুখ।
ইত্তেফাক/আনিসুর
