ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক আকিব উল হকের তালাবদ্ধ কক্ষ থেকে শিক্ষিকা উদ্ধারের ঘটনায় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর একটি অভিযোগ দিয়েছেন শিক্ষকের স্ত্রী তাহমিনা সুলতানা। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ৩০৪৯ নম্বর কক্ষের তালা ভেঙ্গে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে উদ্ধার করা হয়। কক্ষটি মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আকিব উল হকের।
অধ্যাপক আকিব উল হকের স্ত্রী অভিযোগ করেন, তার স্বামীর সঙ্গে ওই শিক্ষিকার সম্পর্ক রয়েছে। গত বছরের ৫ আগস্ট একই কক্ষে তার স্বামী এবং ওই শিক্ষিকাকে পাওয়া গিয়েছিল। তখন বিভাগের অন্য শিক্ষকদের সহায়তায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। তাদের সন্তানের কথা ভেবে শিক্ষককে ক্ষমা করে দিয়েছিলেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। উদ্ধারকারী প্রক্টরকে ঘটনার বিবরণ দিতে বলেছি। বিষয়টি আমরা দেখছি।
ইত্তেফাক/ইউবি
