হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলতে পারেননি মার্টিন গাপটিল। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন তিনি। এই সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে রাখা হয়েছে তাকে। গাপটিল সুস্থ হয়ে ফেরায় বাদ পড়েছেন জর্জ ওয়াকার। যদিও সবশেষ তিন ওয়ানডেতে ওপেনার হিসেবে দুটি হাফসেঞ্চুরি করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টি সিরিজে রয়েছেন গাপটিল। ওয়ানডেতে তার ফেরা প্রসঙ্গে দলটির প্রধান নির্বাচক গ্যাভিন লারসেন, ‘মার্টিন পরীক্ষিত বিশ্বমানের ক্রিকেটার। তাই তাকে ফিরে পেয়ে আমরা স্বাভাবিকভাবেই রোমাঞ্চিত। টপ অর্ডারে সে ও মুনরো আমাদের মূল শক্তি।’
ওয়েলিংটনে ৫ ম্যাচের এই ওয়ানডে সিরিজ শুরু হবে ৯ জানুয়ারি। এরপরেই তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দুদল।
নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ডগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মুনরো, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও রস টেলর।
ইত্তেফাক/কেআই
