সুপ্রিম কোর্ট দিবস: হস্তক্ষেপমুক্ত বিচার বিভাগ চান জ্যেষ্ঠ আইনজীবীরা

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৫:১১
 
প্রথমবার সুপ্রিম কোর্ট দিবস পালন করার উদ্যোগকে স্বাগত জানিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখতে বিচার বিভাগের উপরে নির্বাহী বিভাগের আধিপত্য ও হস্তক্ষেপমুক্ত একটি পরিবেশ তৈরী করার আহ্বান জানিয়েছে দেশের বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞরা।
 
আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ আহ্বান জানান তারা। বিবৃতিতে স্বাক্ষর করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার এম. আমীর-উল ইসলাম, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, সাবেক এটর্নি জেনারেল এ.এফ. হাসান আরিফ ও ফিদা এম. কামাল।
 
১৯৭২ সালে ২৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। এবার প্রথম সুপ্রিম কোর্ট দিবস পালিত হতে যাচ্ছে আগামী ২ জানুয়ারিতে।
 
ইত্তেফাক/এএম।