রজনীর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন বিগ বি

আপডেট : ০১ জানুয়ারি ২০১৮, ১৬:০৭
রজনীকান্ত ঘোষণা করেছেন যে দেশসেবার ব্রত নিয়ে রাজনীতিতে আসছেন তিনি। আর তাঁর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন। রাজীব গান্ধীর হাত ধরে এক সময় রাজনীতির আঙিনায় পা রাখা বিগ বি টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন তামিল সুপারস্টারকে।
 
ইন্দিরা গান্ধী হত্যার পর রাজীব গান্ধীর অনুপ্রেরণায় রাজনীতিতে আসেন বিগ বি। বিপুল ভোটে জিতে যান এলাহাবাদ কেন্দ্র থেকে। কিন্তু রাজনীতির স্মৃতি সুখের নয় তাঁর। গায়ে লাগে বোফর্সের কালির ছিটে, কিছুদিনের মধ্যেই অমিতাভ সরে যান রাজনীতির দুনিয়া থেকে। কিন্তু রজনীর রাজনীতিতে আসার সিদ্ধান্তকে সর্বান্তঃকরণে সমর্থন করেছেন তিনি। টুইটে এক শুভেচ্ছাবার্তা পাঠিয়েও দেন বিগ বি।
 
শুধু অমিতাভই নয় মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত বিলাসরাও দেশমুখের ছেলে অভিনেতা রীতেশ দেশমুখও রজনীকে অভিনন্দন জানিয়েছেন।
 
ইত্তেফাক/রেজা