স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে তিন লাখ ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজ হয়েছে। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন গ্রাম পর্যায়ে চলে গেছে।
আজ সোমবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান।
নতুন বছরে আমাদের ব্যাপক চ্যালেঞ্জ রয়েছে জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, নতুন বছর আমাদের জন্য ব্যাপক একটি চ্যালেঞ্জের। এ বছর কর্মযজ্ঞের বছর। বিগত বছরে আমাদের মন্ত্রণালয়ের সাফল্য ৯৭ শতাংশ। আমাদের কাজে ভুলত্রুটি থাকতে পারে, তবে সেটা ব্যাপক আকারে নয়।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনক্ষণ ঠিক করে উন্নয়ন কাজ করছেন। প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ। আমি মনে করি, নতুন বছর পেরোনোর আগেই আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো। বাসস
ইত্তেফাক/কেকে
