মেলান্দহে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবদল নেতাকর্মীরা হামলা চালিয়েছে। উপজেলা দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, সম্প্রতি সাবেক ছাত্রদলের সভাপতি আ. গফুরকে উপজেলা যুবদলের আহ্বায়ক এবং সাবেক ছাত্রদলের সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুকে যুগ্ম আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুবদল কর্মী মাসুমের স্থান হয় নি। এ ক্ষোভে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটার সময় সভাস্থলে তার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সশস্ত্র হামলা চালালে সভা পণ্ড হয়ে যায়।
পরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ রফিকুল ইসলাম রহিম ও জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক নুরে আলম তালুকদার রুনু ওরফে ভিপি রুনুর নেতৃত্বে স্বল্প আকারে সভা অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/আরকেজি
