শায়েস্তাগঞ্জে সুতাং রোড মোড়ে সড়ক শুক্রবার বেলা ১২ দিকে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নূরপুর নামক স্থানে পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে একজন নিহত হন। আহত হন ৩ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কে সিলেট অভিমুখী একটি পণ্যবাহী ট্রাক সুতাং প্রবেশের রাস্তা ও মহাসড়কের সংযোগ স্থলে পৌছুঁলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজির সহিত মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউরা গ্রামের সাবেক মেম্বার মোঃ আলফাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুনঃ মনপুরায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে।
ইত্তেফাক/নূহু

