ঠাকুরগাঁওয়ে স্বর্ণ ব্যবসায়ী খুন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১৮:০৩

ঠাকুরগাঁওয়ে রাতের আঁধারে দুর্বৃত্তের হাতে প্রিয়া জুয়েলার্সের গোকুল রায় (৪০) খুন হয়েছেন। গোকুল রায় শহরের জমিদার পাড়ার ধীরেণ রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া বারোটার দিকে স্থানীয়রা গোকুলকে প্রায় অচেতন অবস্থায় ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে রাস্তায় পরে থাকতে দেখেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ধারণা, ছিনতাইকারী অথবা তার পরিচিত জনরা এই কাজ করে থাকতে পারে। ঘটনাস্থলে দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে। নিহতের শরীরের নখের আঁচড়ের দাগ রয়েছে। পরে ভারি কোনো জিনিস দিয়ে তার মাথায় আঘাত করে থেঁতলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফুলপুরে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার দোকানের কর্মচারী বিষু, রতনসহ সুশান্ত নামে এক প্রতিবেশীকে পুলিশ হেফাজতে আনা হয়েছে।

ঘটনার পর এডিশনাল এসপি সদর সার্কেল আব্দুল্লাহ মো.আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত আসামীসহ প্রকৃত ঘটনা খুঁজে করবেন বলে জানান। 

ইত্তেফাক/অনি