বরগুনা জেলার পাথরঘাটা পৌর শহরের একটি আবাসিক হোটেল থেকে যুবলীগের এক নেতাকে নারীসহ আটক করেছে পুলিশ। আটক নেতার নাম মো. রাসেল চাপরাশি। তিনি পাথরঘাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড অফিসার।
বৃহস্পতিবার বিকালে তাকে আটকের সময় তার কাছ থেকে তিন বোতল যৌন উত্তেজক ওষুধও আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ। আটক রাসেল একই এলাকার মৃত মিন্টু চাপরাশির ছেলে।
আরও পড়ুনঃ শায়েস্তাগঞ্জে মহাসড়কে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাথরঘাটার একটি আবাসিক হোটেলে রাসেল এক নারীসহ অবস্থান করছে। পরে সেখানে অভিযান করে আপত্তিকর অবস্থায় তাকে ও একটি মেয়েকে পাওয়া যায়। দুজনকেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের প্রসিকিউশনের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।’
ইত্তেফাক/নূহু
