‘১৮ বছর পর পছন্দের মানুষকেই বিয়ে করতে পারবো ভাবিনি'

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ০৯:৩০
 
নতুন বছরে শোবিজের বিভিন্ন আলোচনার মধ্যে তারকাদের বিয়ে নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। সেই আগ্রহের খবর হিসেবে নতুন বছরে বিয়ে বন্ধনে আবদ্ধের খবরে এলেন চিত্রনায়িকা নাবিলা। এ বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধছেন
 
নাবিলা। তার হবু বর জোবাইদুল হক একজন বেসরকারী ব্যাংক কর্মকর্তা। পারিবারিকভাবেই দীর্ঘদিনধরে পরিচিত তারা।
 
নাবিলা ছোটবেলা থেকেই সৌদি আরবের জেদ্দায় থাকতেন। সেখানে তার হবু বরও নিজ পরিবারের সাথে সেখানে বেড়ে উঠেন।  সেখানে একসাথে স্কুলে পড়তেন তারা। নাবিলা জানান, তখন থেকে জোবাইদুলের প্রতি ভালো লাগা কাজ করেছে।’
IMG0
নাবিলা বলেন, ‘নতুন বছরে নতুন করে জীবনটা শুরু করতে চাই। জেদ্দায় থাকতেই মূলত জোবাইদুলকে ভালো লাগতো। তবে ১৮ বছর পর পছন্দের মানুষকেই বিয়ে করতে পারবো ভাবিনি। পারিবারিকভাবে সবকিছুই চূড়ান্ত। দুই পরিবারের পূর্ব প্রস্তুতি চলছে। দর্শকদের কাছে দোয়া চাই। নতুন জীবন যেনো ভালোভাবে কাটাতে পারি।’
 
ইত্তেফাক/আনিসুর