বলিউডের বাদশাহখ্যাত অভিনেতা শাহরুখ খান জন্মদিনে ভক্তদের কথা দিয়েছিলেন যে, নতুন বছরে তাঁর নতুন ছবির নাম প্রকাশ করবেন। ভক্তদের দেয়া সে কথা রেখেছেন শাহরুখ। ২০১৮ সালের প্রথম সকালে টুইটারে ভক্তদের নতুন ছবির নাম জানিয়ে দিয়েছেন তিনি।
ওই দিন শাহরুখের নতুন ছবি ‘জিরো’র টিজারও ইউটিউবে প্রকাশ করা হয়। ‘জিরো’ ছবির ফার্স্ট লুকও দর্শকদের সামনে এসেছে। ‘জিরো’ ছবিতে শাহরুখের লুক দেখে চমকে গিয়েছে বলিউডপ্রেমীরা।
IMG0
টিজারে শাহরুখকে দেখা যাচ্ছে এক ভিন্ন রুপে। ছবিতে একজন বামন মানুষের চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ।
इतना सारा प्यार!!! #2ZERO18 की शुरुआत बढ़िया हुई...
— Shah Rukh Khan (@iamsrk) January 1, 2018
3.2 करोड़ लोगो के प्यार के लिए शुक्रिया।
Thank u to the 32 million on Twitter! pic.twitter.com/ODZc4Bq1RT
নির্মাতা আনন্দ এল রাইয়ের পরিচালিত ‘জিরো’ ছবিতে আরো অভিনয় করেছেন আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফ। ২০১৮ সালের ২১ শে ডিসেম্বর মুক্তি পাবে ‘জিরো’।
ইত্তেফাক/ রেজা
