বাকৃবিতে নবীনবরণ অনুষ্ঠিত

আপডেট : ০২ জানুয়ারি ২০১৮, ১৭:২৩
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে মঙ্গলবার বেলা ১১টার দিকে নবীনবরণের আয়োজন করে ওরিয়েন্টেশন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন কমিটি।
 
ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমিরেটাস অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলী আকবর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।
 
এছাড়া ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুল কুদ্দুছ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান তালুকদার, রেজিস্ট্রার মো. ছাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকন উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
 
ইত্তেফাক/আরকেজি