মোস্তফা জব্বার পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল আনন্দ মিছিল বের করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত রায়, সাবেক দফতর সম্পাদক মাজাহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতেফার উদ্দিন খান মাসুদ, জেলা কৃষক লীগের সভাপতি কেশব সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মজিবুল হক হীরা, আওয়ামী লীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
