ঐন্দ্রিলা-সজলের প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। সজল ইতালি থাকেন আর সেখান থেকে ফেসবুকে ঐন্দ্রিলার সাথে পরিচয়। পরিচয় থেকে ভালবাসা। যা কিনা অনেক গভীর রূপ নেয়। একদিন ঐন্দ্রিলা তাকে ভালোবাসা দিবসে দেশে আসতে বলে।
এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ফেইক লাভ’। আহসান হাবিব সকালের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা। সজল, ঐন্দ্রিলা ছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন পাভেল ইসলাম, মাহা সিকদার, মীর শহীদ, আবির খান, হিমি, হিয়া প্রমুখ।
সজল বলেন, প্রায় দশ বছর পর ঐন্দ্রিলার সঙ্গে কাজ করে খুব আনন্দ পেলাম। চমৎকার একটি গল্প আছে। দীপু ভাই যত্ন নিয়ে কাজটি করেছন। তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও এটাই প্রথম কাজ তার পরিচালনায়। আশা করছি নাটকটি উপভোগ্য হবে।
ইত্তেফাক/আনিসুর
