পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২০:২৮

পাবনা সদরের হাড়িয়াবাড়ি এলাকায় এক যুবককে খুন করেছে প্রতিপক্ষ। আধিপত্য বিস্তারের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে শুক্রবার সন্ধ্যায়। নিহত যুবকের নাম শৈশব (২৩)। তিনি সদর উপজেলার পৌর এলাকার সিংগা পালপাড়া মহল্লার ভাদু সাহার ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক শুক্রবার রাত আটটায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এলাকায় আধিপত্য নিয়ে শৈশবের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ চলে আসছিল। তার জের ধরে ঘটনার দিন সন্ধ্যায় সদরের মালঞ্চি ইউনিয়নের হাড়িয়াবাড়ি এলাকায় প্রতিপক্ষের লোকজন শৈশবকে উপর্যুপরি ছুরিকাঘাত ও বেধড়ক মারপিট করে ঘটনাস্থল থেকে সটকে পড়ে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুনঃ চান্দিনায় যুবককে পিটিয়ে হত্যা

ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু