ইটের মাপ কম থাকায় ৮ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ২৩:৪৯

ইটের মাপ কম থাকায় সাভার ও মানিকগঞ্জের ৮টি ইটভাটাকে সর্বমোট ১১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার গতকাল সিংগাইরে ৫ টি ইটখোলায় অভিযান চালিয়ে ৫ লাখ টাকা ধার্য ও আদায় করেন। এছাড়া সাভারের আমিনবাজার এলাকায় একই অভিযোগে ৮ টি ইটখোলাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আফরোজা রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ণ অধিদপ্তরের সহকারী পরিচালক  ইফতেকারুল আলম রিজভী।

এ সময় ভোক্তা সাধারনকে সচেতন করার লক্ষ্যে প্রচুর লিফলেট বিতরণ করা হয়। এ সময় এপিবিএন এর সদস্যবৃন্দ উপস্থিত ছিল।

ইত্তেফাক/নূহু