ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ কেজি সোনাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ওমানের মাসকট থেকে আসা বাংলাদেশ বিমানের বীজই-২২২ ফ্লাইট থেকে আবির হোসেন (৩১) নামের ওই যাত্রীকে আটক করা হয়।
আবির নোয়াখালী জেলার হাতিয়ার আব্দুল আজিজের ছেলে। তার গন্তব্য ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ওসমানী বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থা এনএসআই’র এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রাম হবে ইকোনমিক হাব: তথ্যমন্ত্রী
তিনি জানান, আবির হোসেনের হাতব্যাগ তল্লাশি করে ২৫টি সোনার বার এবং ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। বার গুলোর ওজন ২ কেজি ৯০০ গ্রাম। ওসমানী বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তা নুরুল আমিন জানান, আবির হোসেনকে বিমানবন্দর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/অনি
