সিদ্ধিরগঞ্জে নানি-নাতির লাশ উদ্ধার

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৪:২৬
 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি কান্দাপাড়া এলাকার ইতালি প্রবাসী তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে কেয়ারটেকার পারভীন বেগম (৫০) ও তার নাতি মেহেদীর (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
জানা গেছে, বাড়ির একটা রুমে পারভীন বেগম থাকতেন। আজ তার থাকার ঘর থেকে গন্ধ বের হলে বাড়ির লোকজন থানায় খবর দেয়। পরে পুলিশ এসে সকাল সাড়ে নয়টার দিকে তাদের লাশ উদ্ধার করে।
 
তাদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/এএম।