অভিনেত্রী অপি করিম দেড় বছরের বিরতি ভেঙে আবারো অভিনয়ে ফিরছেন। ‘ঢাকা মেট্রো গ-৯১০৬’ নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
সিরিজটির চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ আমিন। এটি পরিচালনা করছেন অমিতাভ রেজা। গত ১৭-২৬ ডিসেম্বর দিনাজপুর, গাইবান্ধা ও বগুড়ার বিভিন্ন স্থানে এর প্রথম লটের শুটিং শেষ হয়েছে।
তিনজন মানুষের ভ্রমণের গল্প নিয়ে গড়ে উঠেছে সিরিজটির কাহিটি। তাদের একজন অপি করিম। তার চরিত্রের নাম জয়গুন। তাকে জবা নামেও ডাকা হয়। এ ছাড়া আবদুল কুদ্দুস চরিত্রে নিভেল ও রহমান চরিত্রে শরিফুল ইসলাম অভিনয় করছেন।
আগামী মার্চে একটি ওয়েব চ্যানেলে সিরিজটি দেখা যাবে।
ইত্তেফাক/আনিসুর
