হবিগঞ্জে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ১৭

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৫:৪৫
 
হবিগঞ্জ শহরের কামড়াপুর ব্রিজ এলাকা থেকে বুধবার রাত ১২টায় পুলিশ ৪ মাদক বিক্রেতাকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, সদর উপজেলার দিঘলবাগ গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র জয়নাল (৩৬), বানিয়াচং উপজেলার নতুন পাথারিয়া গ্রামের সমেজ আলীর পুত্র জাল্লার মিয়া (২২), একই গ্রামের ফিরোজ আলীর পুত্র মিজানুর রহমান (২৩) ও মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের আব্দুর রহমানের পুত্র আমির আলী (৩২)।
 
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার শহরের কামড়াপুর ব্রিজ এলাকায় সদর থানার এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে জয়নালসহ ৪ জনকে নিষিদ্ধ ইয়াবাসহ গ্রেফতার করে। ওই সময় তাদের দেহ তল্লাশি করে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
 
এছাড়াও পুলিশের অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে আরও ১৩ পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের মাঝে ৪ জন পরোয়ানাভুক্ত এবং ৯ জন নিয়মিত মামলার আসামি। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন এ তথ্য জানান। বাসস
 
ইত্তেফাক/এমআর