বছরের শুরুতে এল তাহসানের ‘চাই না আমি’

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৯:৪৮
বছরের শুরুতে জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসানের নতুন গান ‘চাই না আমি’ প্রকাশ পেল। গানটির কথা লিখেছেন আরিফ মজুমদার।
 
চাই না আমি জোছনা প্রহর মধুর/ তোর পাশে ভালো লাগে রোদ্দুর/চাই না আমি ঢেউ ভাঙা সমুদ্রর/তোর চোখেতে খোঁজে বেড়াই স্বপ্নপুর/ও চাই না...তুই ছাড়া দিনটা হোক শুরু/ভালোবাসায় নিত্য ভাসুক এ হৃদয়মরু/ প্রেমের ছোঁয়ায় পড়েছি মায়ায়/ উড়ছে মন আজ মেঘের ডানায়।
 
এমন কথায় গানটির সুর ও সংগীত করেছেন শাকের রাযা। গানটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান মাই সাউন্ড। পাশাপাশি জিপি মিউজিকেও গানটি পাওয়া যাবে। খুব শীঘ্রই গানটির মিউজিক ভিডিও মাই সাউন্ড'র ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।
 
 
ইত্তেফাক/রেজা