দিনাজপুরের বিরলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সানোয়ার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সানোয়ার উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ধুলাতৈড় (ডাঙ্গাপাড়া) গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।
পলাশবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুর শুকুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, নিহত সানোয়ার দিনাজপুর শহরে স্মৃতি হোমিও হলে প্রশিক্ষণ নিত। প্রশিক্ষণ শেষে তার সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ইসমাইলের বাড়ীর পাশে বালু বোঝাই ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সানোয়ার মারা যায়।
ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
ইত্তেফাক/নূহু
