অনেকদিন ধরেই সালমান-ক্যাটরিনা জুটিকে পর্দায় দেখার জন্য মুখিয়ে ছিলেন তাদের ভক্তরা। শেষ পর্যন্ত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি দিয়ে সেই অপেক্ষার পালা শেষ হয়। ছবিটি মুক্তির আগে থেকে বিভিন্ন সময় আলোচনায় ছিল। এমনকি ক্যাটরিনার প্রতি সালমানের পুরোনো প্রেম জাগা নিয়েও খবর হয়েছে ভারতীয় গণমাধ্যমে। সবকিছুর পর ছবিটি সুপারহিট।
আর সালমানের ছবি হিসেবে ছবি হিট হওয়াটা স্বাভাবিক হলেও ক্যাটরিনার কারণে সেই হিট খবর এলো দ্রুতই। মাত্র দুই সপ্তাহে ৩০০ কোটির ঘরে ‘টাইগার জিন্দা হ্যায়’। এরইমধ্যে সালমান ও ক্যাটরিনা এই সফলতা নিয়ে টুইটে তাদের আনন্দ ভক্তদের জানান। সালমান বলেন, ‘বছরের শুরুতে এমন খুশির খবর ভালো লাগে। ভক্তদের প্রতি আমি বরাবরই কৃতজ্ঞ। এই সাফল্যের মূলে তারাই। সামনে আরো ভালো সংবাদের অপেক্ষায় আছি।’ ক্যাটরিনা বলেন, ‘এই সাফল্যে আমি মুগ্ধ। প্রতিটি কাজই চ্যালেঞ্জের। সেই জায়গাটায় সফলতা এলে মুগ্ধ হয়ে যাই। আর অবশ্যই দর্শকদের কৃতজ্ঞতা জানাই।’
