রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল ধরণের বিমান চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে শুক্রবার ভোর থেকে সকাল ১১টা পর্যন্ত কোন ফ্লাইট নির্ধারিত সময়ে এই বিমানবন্দর থেকে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে পারেনি।
জানা যায়, অভ্যন্তরীণসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট এই বিমান বন্দরে নামতে পারেনি। দৃষ্টিসীমা অত্যন্ত নাজুক থাকায় আকাশ থেকে কোন রানওয়ে দেখা যাচ্ছিল না। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের কয়েক হাজার যাত্রী এই বিমানবন্দর টার্মিনালে ফ্লাইটের অপেক্ষায় ছিল।
বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কাটতে থাকার ফলে নির্ধারিত সময়ের পর কিছু কিছু ফ্লাইট যাত্রা শুরু করে বলে কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।সাম্প্রতিককালে এমন ঘন কুয়াশা আর দেখা যায়নি বলে কর্তৃপক্ষ দাবী করছে।
ইত্তেফাক/জামান
