হালদায় আবারও মৃত ডলফিন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৩:১৩
 
হাটহাজারীর হালদা নদীতে আবারও মৃত ডলফিন ভাসতে দেখেছে স্থানীয়রা। শুক্রবার উপজেলার মল্লুক শাহ বাড়ি এলাকার অংশে হালদা নদীতে আনুমানিক ১০০কেজি ওজনের এ মৃত ডলফিনটিকে ভাসতে দেখেন তারা। 
 
উপজেলা মৎস্য অফিসার কাজী আবুল কালাম বলেন, বিরল প্রজাতির এ ডলফিনগুলো মিঠা পানিতে থাকে। সম্ভবত কোন জলযানের আঘাতে বা অসুস্থতার কারণে এটার মৃত্যু হয়ে থাকতে পারে।
 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, বালু উত্তোলনকারী ড্রেজারের আঘাতে এসব ডলফিনের মৃত্যু হচ্ছে। তাই তাদের রক্ষা করতে হলে হালদা থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
 
উল্লেখ্য, ৩ জানুয়ারি হালদা নদী থেকে প্রায় ৬০ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছিল।
 
ইত্তেফাক/আরকেজি