গুলিস্তানে পাতাল মার্কেটে আগুন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৯:০৩
রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেটে শুক্রবার একটি মোবাইল পার্টসের দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এছাড়া আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
 
ফায়ার সার্ভির সদর দফতরের ডিউটি অফিসার জীবন মিয়া বলেন, শুক্রবার মার্কেটটির সাপ্তাহিক ছুটির দিন ছিল। মার্কেটের ৬ নম্বর দোকান জামান এন্টারপ্রাইজে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিভিয়ে ফেলে। আগুন অন্য কোন দোকানে ছড়াতে পারেনি। তিনি আরও জানান, ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। 
 
পল্টন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হক বলেন, আগুন লাগার পর মার্কেটের ওপরের সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। আগুন নিভে যাওয়ার পর রাস্তার অবস্থাও স্বাভাবিক হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি। উল্লেখ্য, গুলিস্তানের মার্কেটটি রাজধানীর একমাত্র পাতাল মার্কেট। এখানে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকান রয়েছে। IMG0
 
ইত্তেফাক/এমআই