বনভোজনের গাড়ি উল্টে আহত ১০ শিক্ষক ও শিক্ষার্থী

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:০০
 
বাবুগঞ্জে বনভোজনের গাড়ি উল্টে ১০জন শিক্ষক ও শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৭টার দিকে মহাসড়কের উচা ব্রিজ নামকস্থানে। 
 
জানা গেছে, উপজেলার জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা বনভোজনের জন্য যাত্রীবাহী বাস ভাড়া করে সকাল ৭টায় কুয়াঘাটার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে উচা ব্রিজ নামকস্থানে পৌঁছলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা শিক্ষক ও শিক্ষার্থীসহ ১০জন আহত হয়েছেন।
 
ওই বিদ্যালয়ের প্রধানশিক্ষক জাহাঙ্গীর আলম জানান, সড়ক দুর্ঘটনার কারণে তাদের বনভোজন বাতিল করা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।
 
ইত্তেফাক/আরকেজি