রাজশাহীতে জামায়াত কর্মী গ্রেফতার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:৪২
 
রাজশাহীতে নাশকতার মামলার পলাতক আসামি জামায়াত কর্মী নাজমুল আজম পলাশকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর গ্রামের নাজিমুদ্দিন মণ্ডলের ছেলে। শুক্রবার ভোরে মহানগরীর নওদাপাড়া আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। 
 
রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে নওদাপাড়া আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালানো হয়। পরে পলাতক জামায়াত কর্মী নাজমুল আজম পলাশকে আটক করে পুলিশ। নাজমুলের বিরুদ্ধে থানায় নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি