ভূমিমন্ত্রীর কম্বল বিতরণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৮:০২
 
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নিজ উদ্যোগে শুক্রবার ঈশ্বরদী শহরের ঈদগাহ মাঠে শীতার্ত দরিদ্রদের মাঝে ১৫ হাজার কম্বল বিতরণ করেছেন। তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের মধ্যে কাপড় বিতরণের আহ্বান জানান।
 
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন, পুলিশ সুপার জিয়াদুল কবীর, সাবেক এমপি মঞ্জুর রহমান বিশ্বাস, সমাজসেবক কামরুন্নাহার শরীফ, উপজেলা নির্বাহী অফিসার নাছরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, সহকারী কমিশনার শিমুল আক্তার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মণ্ডল, শ্রমিক নেতা রশিদুল্লাহ, জজ কোর্টের পিপি মুক্তার হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি